সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বান্দরবানে সেনা জোনের আয়োজনে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ জুয়েল হোসাইন বান্দরবান প্রতিনিধি

সুস্বাস্থ্যই সুখের মূল এই প্রতিপাদ্যে বান্দরবান কুহালং ইউনিয়ন দূর্গম চড়ুই পাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করল বান্দরবান সেনা জোন।

সোমবার সকালে সদর উপজেলায় ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি এর মানবিক ও দূরদর্শি নেতৃত্বের ফলশ্রুতিতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে কুহালং ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকা হতে নারী, শিশু, পুরুষ সহ দীর্ঘকালীন সমস্যা জর্জরিত রোগীরা আগমন করেন।

বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে চক্ষু, নাক, কান, গলা, নারী-শিশু সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য প্রায় দুই শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রোগ নির্ণয় পূর্বক প্রয়োজনীয় ওষুধপত্র এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ছানি পড়া রোগীর তালিকা করা হয়। পরবর্তীতে তাঁদের চক্ষু অপারেশনের জন্য ব্যাবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, ২৪ পদাতিক ডিভিশনের অধীনে বান্দরবান সেনা জোন নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বছরে পর বছর স্বাস্থ্যসেবা নিশ্চয়তার জন্য করোনার গণটিকা থেকে শুরু করে সকল প্রকার চিকিৎসা সেবা, শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পেইন। পার্বত্য অঞ্চলে সু-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের দ্বারে দ্বারে সুচিকিৎসার ব্যবস্থা করছে সেনাবাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...