বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

১৫০ অবৈধ দোকান উচ্ছেদ করলো চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর অভিযানে সাগরিকা রোডের বিটাক মোড়ে অভিযান চালিয়ে প্রায় ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিটাক মোড়ে অবৈধভবে স্থাপিত প্রায় ১৫০টি দোকান উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে দোকান বর্ধিত করা এবং নালার ওপর অনুমোদনহীন স্ল্যাব স্থাপনের দায়ে আট ব্যক্তিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের মাধ্যমে সাগরিকা শিল্প এলাকায় সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ট্রেইলার গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চান্দগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে দুটি বাড়ির ছাদবাগানের টবে এডিস মশার বংশবিস্তারের জন্য দায়ী জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিক এবং সড়কে নির্মাণ সামগ্রী রাখায় এক ব্যক্তিসহ তিনজনকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...