বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে বর্তমান সরকার। কেউ যদি নির্বাচন করার যোগ্যতাই হারায়, তাহলে কী করার আছে।

তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি; কারচুপি করার সুযোগ পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে তাদের এত শঙ্কা।

বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম ব্যবহার হচ্ছে। ইভিএমের মাধ্যমে দ্রুততার সঙ্গে ফল যেমন পাওয়া যায়, তেমনি মানুষও স্বাধীনভাবে ভোটটা দিতে পেরেছে। এরপরও দেশে কিছু মানুষ এর বিরোধিতা করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমানে যতটুকু স্বচ্ছতা এসেছে নির্বাচন ব্যবস্থায়, তা অতীতে ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করেছে আওয়ামী লীগ।

জনগণের ভোট চুরি করে কখনোই ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, যতবার ক্ষমতায় এসেছে দলটি ততবারই মানুষের ভোটেই এসেছে।

‘যারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অহেতুক প্রশ্ন তুলছে, তাদের প্রশ্নে এত গুরুত্ব দেয়ার কী আছে?’ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই বার্তাটা বাংলাদেশ পৌঁছে দিতে পেরেছে বিশ্বনেতাদের; তারা সবাই প্রশংসা করেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...