শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় গরুর খামারে আগুন, মারা গেল ১৮টি গরু

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় গরুর খামারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘর। মারা গেছে বাচুর’সহ ১৮টি গরু ও আহত হয়েছে ১টি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই খামারে আগুন দেখতে পেলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে কল দিয়ে জানানো হয়। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের দিকে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ততক্ষণে গোয়ালঘর ও বাচুর’সহ প্রায় সবগুলো গরু অগ্নিকাণ্ডে পুড়ছিলো। গোয়ালঘরে খড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে বাচুরসহ ১৮টি গরু মারা গেছে। ১টি জীবিত উদ্ধার হলেও আগুনে আক্রান্ত হওয়ায় জবাই করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগলেও আমরা বিষয়টি জানতে পারি সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করি। তবে আহত অবস্থায় ১টি গরু উদ্ধার করলেও দুঃখজনক বিষয় হলো আগুনে পুড়ে বাচুরসহ ১৮টি গরু মারা যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...