বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আমরা কোনো নৈরাজ্য, বিশৃঙ্খলা চাই না: আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ফাইনাল খেলতে চান, সেটা তো বহুদূরে। কিন্তু ফাইনালের আগে যে লিগ খেলা হয়, সেই লিগ খেলতেই তো তাদের পা ভেঙে যাবে। এটা কি তারা বুঝতে পারেন না? বলেও প্রশ্ন তোলেন তিনি।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ১৪ দলের সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ফাইনালে খেলার প্লেয়ারই না উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, আমরা কোনো নৈরাজ্য চাই না, কোনো বিশৃঙ্খলাও চাই না। কিন্তু বিশৃঙ্খল অবস্থা করার অপচেষ্টা করলে আমরা ঘরে বসে থাকবো না। জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিহত করব। মানুষের জানমাল ও রাষ্ট্রের সম্পদের ক্ষতি হতে দেব না।

১৪ দলের মুখপাত্র বলেন, গণতান্ত্রিক পন্থায় আমরা রাজপথে আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকব। প্রয়োজনে যখন যেভাবে দরকার। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বারবার তাদেরকে (বিএনপি) কাজ করার সুযোগ দেওয়ার কথা বলে যাচ্ছেন। বারবার তিনি বলছেন, কেউ বাধা দেবেন না। তাদেরকে আন্দোলন করতে দেন। কিন্তু তারা তো বাধা চান। তারা পুলিশের গায়ে পেট্রোল মারেন, ইট মারেন। যাতে পুলিশ তাদের ওপর হামলা করে। যাতে তারা বলতে পারেন পুলিশ আমাদের ওপর হামলা করেছে।

আমু আরও বলেন, আজকে তাদের আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি মূল লক্ষ্য, নির্বাচন নয়। এ দেশে একটি অস্বস্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ফের কোনোরকম ক্ষমতার অদল-বদল করা যায় কি না, তারা সেই হিসাব-নিকাশ কষছেন। কিন্তু সেই হিসাবে অনেক গরমিল। অনেক পানি গড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের অনেক পরিবর্তন হয়েছে। মানুষ তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে।

আমির হোসেন আমু বলেন, তাদের কেউ বলেন তত্ত্বাবধায়ক সরকার, কেউ বলেন নির্বাচনকালীন সরকার। আবার কেউ বলে বেড়ান জাতীয় সরকার। যার যা খুশি একটা বলে দেন। একটা সময় হয়তো বলবেন, আমাদের সরকার ছাড়া নির্বাচন করব না। তাদের সরকার যদি হয়, তাহলে তারা নির্বাচন করবেন। আর তাদের সরকারের সময় নির্বাচনের ফল আমরা জানি। তাদের আমল থেকেই নির্বাচনে কারচুপি, ভোটের হাইজ্যাক সবকিছুর শুরু।

সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...