দ্রুতগতিতে একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে কর্ণফুলী শাহ আমানত সেতুর ফুটওভারব্রিজ এলাকায় উল্টে গেছে একটি বাস।
এ & এফ এন্টারপ্রাইজের চট্টমেট্টো ছ- ১১-১২৭৯ বাসটি উল্টে গেলে গুরুতর আহত হন ছয় যাত্রী।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসচালক ও হেলপার পলাতক। তবে গাড়িটিতে রেকার লাগিয়ে নিয়ে জব্দ করেছে পুলিশ।
এদিকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
