চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া এলাকায় এনুছাই মার্মা (১৭) নামে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রাঙামাটির গ্যানদিয়া ইউনিয়নের পশ্চিম তাইতং পাড়ার অংচাইমা মার্মার মেয়ে।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) অগ্রসর স্কুলের হোস্টেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ বলেন, ঘটনাস্থল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
