শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফর আলম নামের এক রোহিঙ্গা মাঝিকে খুন করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম, ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

তিনি আরও জানান,ভোর রাত সাড়ে ৩ টার দিকে ক্যাম্প-১৭ থেকে ২০/২৫ জন রোহিঙ্গা দুস্কৃতিকারী ক্যাম্প-১৮ এর এইচ -৫১ ব্লকে প্রবেশ করে পাহারারত ভলান্টিয়ারদের উপর আক্রমণ করে এবং ১-২ রাউন্ড গুলি করে। মোছাঃ রাবেয়া খাতুন, এর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা সিঁড়ির উপর ধারালো অস্ত্র দ্বারা মাথা, ঘাড় ও হাত-পাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জাফর আলমকে গুরুতর রক্তাক্ত জখম করে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে ঘটনাস্থলে জাফরের মৃত্যু হয়।

ঘটনার সংবাদ শোনার সাথে সাথে দ্রুততম সময়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ সদস্যরা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান পরিচালনা করে। দুষ্কৃতিকারীরা ঘটনার পর ক্যাম্প-১৭ এর দিকে পালিয়ে যায়। বর্তমানে ক্যাম্প-১৮ তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল অব্যাহত আছে। ক্যাম্পে প্রবেশে জোরদার চেকপোস্ট, সার্বক্ষণিক টহল ও ব্লক-রেইড এর মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

এই ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি আরও জানান।

উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...