সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নানা আয়োজনে মুখরিত অঙ্গনের আঙ্গিনায় শিল্পের মেলা

এমদাদুল্লা সাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘অঙ্গন’। “শরৎ এনেছে কাশফুলের ভেলা, অঙ্গনের আঙ্গিনায় শিল্পের মেলা” শীর্ষক শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভা-প্রধান হিসেবে উপস্থিত ছিলেন “অঙ্গনের চবি শাখার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সিনিয়র সদস্য কানাই লাল মজুমদার, হাসিনা আরজু,প্রফেসর ড. সজীব কুমার ঘোষ(সাধারণ সম্পাদক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি), ড. অনিমেষ কুমার চক্রবর্তী, সাইফুল ইসলাম সুমন এবং সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল সংগঠনের সদস্যদের পরিবেশনায় সংগীত,আবৃত্তি,নৃত্য এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রোগীর চিকিৎসা’। সেই সাথে সংক্ষিপ্ত সৌজন্য পরিবেশনা নিয়ে ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট,চট্টগ্রাম এর সংগঠনগুলো যথাক্রমে বোধন আবৃত্তি পরিষদ,উচ্চারক আবৃত্তি কুন্জ,তারুণ্যের উচ্ছ্বাস,একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাধানে ছিলেন ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...