বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এসএসসিতে অনুপস্থিত ১ হাজার ৬৮৩, বহিষ্কার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষার্থী এসব বিষয় নিশ্চিত করেছেন।

এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কী কারণে তাদের বহিষ্কার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৮৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১৯৬ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৭৩ জন এবং অনুপস্থিত ২৬২ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫৬১ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ৬০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৩৬৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৬৪ জন এবং অনুপস্থিত ১০৪ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩৫৬ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৯৫ জন এবং অনুপস্থিত ৬১ জন পরীক্ষার্থী।

২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ছিল ১ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮৩ জন।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সর্তকতা ছিল।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...