বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে পারভিন আক্তার রুমা (৩৫) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের করিম উদ্দিন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে (চমেক) প্রেরণ করেন। মারা যাওয়া গৃহবধু ওই এলাকার জুবাইদুল ইসলাম তুহিনের স্ত্রী। তিসান (১৫) মুরশাদ (৭) নামে রুমার দুটি ছেলে রয়েছে। তবে রুমার ভাই সরোয়ারের দাবী তার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন ভগ্নিপতি তুহিন।

পারভিন আক্তার রুমার ভাই মো. সরোয়ার বলেন, ২০০৩ সালে আমাদের একই গ্রামের জুবাইদুল ইসলাম তুহিনের সাথে রুমার বিয়ে হয়। দীর্ঘ সময় ধরে ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। তাদের দুটি ছেলেও রয়েছে। গত কয়েক বছর ধরে তাদের সংসারে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো।

একজন আরেকজনকে সন্দেহ করতো। এসব বিষয়ে ঘরোয়াভাবে কয়েকবার বৈঠকও হয়। তুহিন আমার বোনকে আমাদের বাড়িতেও যেতে দিতো না। আজ বেলা ১১টার দিকে খবর পাই আমার বোন আত্মহত্যা করেছে। ঘরের পাশে গোয়াল ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে যেভাবে দেখা গেছে, আমার মনে হচ্ছে আমার বোনকে হত্যা করে তীরের সাথে ঝুঁলিয়ে রেখেছে স্বামী তুহিন। তখন আমার ভাগিনারা ও বোনের শাশুড়িও বাইরেও ছিলো।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পোলমোগলা এলাকায় এক গৃহবধু আত্মহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ পাইনি।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখান থেকে মরদেহ চমেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে যতটুকু মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে বিশেষ করে একে অপরকে সন্দেহ করার কারণে গৃহবধূ আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে সঠিক কিছু বলা যাচ্ছে না।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, বৃহস্পতিবার আমার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পূর্ব পোলমোগরা এলাকায় এক গৃহবধূ আত্মহত্যার কথা শুনেছি। যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...