বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে বসেছে সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

নিউজ ডেস্ক

সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে হাটহাজারীর আকবরিয়া স্কুল এন্ড কলেজে চালু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।

আজ বুধবার সকালে এর উদ্বোধন করেন আকবরিয়া স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক।

“প্রয়োজনের সমাধান” নামে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদানের প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি। তাদের প্রকল্পের শুরুটা আজ উক্ত প্রতিষ্ঠান থেকেই।

মাসিককালীন সময়ে মেয়েদের আরও একটি স্বস্তির কারণ হবে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
স্যানিরাটি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এর মাধ্যমে খুব সহজেই স্কুল কলেজের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে হাতের নাগালে পাবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ সিরাজুল হক বলেন, এটা অসাধারণ উদ্যোগ। এর মধ্য দিয়ে নারী স্বাস্থ্য সুরক্ষায় একটা বিরাট অগ্রগতি সাধিত হবে।

নারীর যে বিশেষ প্রয়োজন, সেটি মাথায় রেখে খুব কমই কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এ সংগঠনটি এ পথ দেখিয়েছে। এমন উদ্যোগের জন্য তিনি সংগঠনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগের প্রশংসা করে উদ্বোধনী অনুষ্ঠানে আকবরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর বলেন, যেটা নিয়ে রাখঢাক করা হয়, তা সবার সামনে নিয়ে আসা হয়েছে। এ ধরনের ইতিবাচক উদ্যোগকে আরও বেশি করে সামনে নিয়ে আসার জন্য বলেন তিনি।

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সহঃ অধ্যাপক(পদার্থ বিদ্যা) যমুনা পারভীন বলেন, স্যানিটারি ন্যাপকিন একটি অত্যাবশ্যকীয় পণ্য। এর জন্য ‘ট্যাবু’ ভাঙতে হবে, সচেতনতা বাড়াতে হবে। সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মোহাম্মদ শিহাব দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হলে দায়িত্বশীল কেউ হতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে এসে সকলকে নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশ নিতে আহ্বান জানান।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন আকবরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের রাকিব, রাইহান, হাসান, মিশকাত, ফয়েজ,ফাহিম, জুবায়েদ,সামির আসিফ,অ্যারিয়ান, জমির প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...