মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে নতুন শনাক্ত সাড়ে ৪ লাখ, মৃত্যু ১৩১০

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। একই দিন সংক্রমিত হয়েছেন চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জনে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্রে এসময়ে ২৮৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন।

জাপানে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৯৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৭৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৫০ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১০৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ৫৭ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৪৪ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ১০১ জন। এসময়ে জার্মানিতে ১০৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৯৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৯৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১৫৮ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় ৩৫ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৩০৯ জন।

একদিনে তাইওয়ানে ১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৩২৯ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৭ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ২৫ জন এবং শনাক্ত ১ হাজার ৮০১ জন; স্পেনে মারা গেছেন ৩৮ জন এবং শনাক্ত ১ হাজার ৬১৮ জন; ইরানে মৃত্যু ২২ জনের এবং শনাক্ত ৬১৮ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২০ এবং শনাক্ত ২ হাজার ৮৯৬ জন; পোলান্ডে ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৭ হাজার ৮৭৬ জন; ফিলিপাইনে মারা গেছেন ৪০ জন এবং শনাক্ত ১ হাজার ৫৭৪ জন; নিউজিল্যান্ডে ১২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ১২ জন।

উল্লেখ, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...