বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে এক শিশুর শরীরে পোলিও শনাক্ত ;জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। প্রায় এক দশক পর পোলিও ভাইরাস শনাক্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকা দেয়ার হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আবার পোলিও রোগ ফিরে এসেছে।

বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অনেক দেশ যেখানে পোলিওমুক্ত সেখানে উন্নত বিশ্বের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবার ফিরে এসেছে পোলিও। ১৯৫৫ সালে টিকাদানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পোলিও নির্মূল শুরু হয়েছিল। আর যুক্তরাষ্ট্রকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল ১৯৭৯ সালের মধ্যে। কিন্তু হঠাৎ এ রোগের প্রকোপ দেখা দেওয়ায় নিউইয়র্কে আগাম সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হোকুল।

এ নিয়ে চলতি বছর তৃতীয়বার রাজ্যটিতে জরুরি অবস্থা জারি হল। আগের দুইবার কোভিড মহামারি ও মাঙ্কিপক্সের জন্য একই বিধিবিধান আরোপ করেছিল অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ।

যদিও কয়েক দশকের মধ্যে প্রথম একজন রোগী শনাক্ত করা হয়েছে। এতেই চিন্তিত স্বাস্থ্য কর্মকর্তারা। এটিকে কোনো ভাবেই খাট করে দেখতে চান না চিকিৎসা বিজ্ঞানীরা। পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিউইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়ঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে। এই ভাইরাস মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে।

নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে পোলিও শিশুদের বেশি প্রভাবিত করে। ভাইরাসটি সাধারণত মানুষের পেশি দুর্বল করে এবং পক্ষাঘাত সৃষ্টি করে, যা কোনো কোনো ক্ষেত্রে স্থায়ীভাবে শারীরিক অক্ষমতা এবং মৃত্যু ঘটাতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রাজ্যের কিছু অংশে টিকা দেয়ার হার খুবই কম। শুক্রবারের জরুরি ঘোষণার লক্ষ্য হলো পোলিও টিকা দানের হার বাড়ানো। তাদের মতে, পোলিওর কোনো নিরাময় নেই, একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, এখানকার অনেক এলাকায় এই ভাইরাস মোকাবিলায় সক্ষম টিকাদানের হার খুবই কম। শুক্রবার যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে টিকা দেয়ার হার বাড়ানো।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের ওপরে নিয়ে যাওয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...