বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন দূর্গাপূজা উদযাপনে সিএমপির ৩২ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির সময় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখাসহ ৩২ টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার ৭ সেপ্টম্বর দুপুর ১২টায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সাথে সরকারি বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন পরিষদের নেতাদের মতবিনিময় সভায় এ নির্দেশনাগুলো তুলে ধরেন সিএমপি কমিশনার।

সভায় মন্ডপের ভিতরে একসঙ্গে ২০ জনের অধিক লোক অবস্থান করা যাবে না ও প্রতিমা তৈরির সময় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখাসহ ৩২ টি নির্দেশনা তুলে ধরেন সিএমপি কমিশনার। নির্দেশনায় বলা হয়,

মন্দির বা পূজামন্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে হবে। অহেতুক কোন প্রকার থিম, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি আয়োজন করা যাবে না।

মন্ডপের প্রবেশমুখে ভীড় নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া,পুরুষ ও মহিলাদের জন্য রাখতে হবে পৃথক প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, মণ্ডপের প্রবেশমুখে ভিড় নিয়ন্ত্রণ করা, সিসি ক্যামেরা স্থাপন ও ভিডিও ফুটেজ রেকর্ড করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মণ্ডপের চারদিকে বা উপরের অংশ রাখতে হবে উন্মুক্ত , থাকতে হবে প্যান্ডেলের আশপাশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, জরুরি সেবার ফোন ও মোবাইল নম্বর সংরক্ষণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের জরুরি সেবার নম্বরগুলো দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখতে হবে। বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ দ্রুত মেরামত করতে হবে। সার্বক্ষণিক একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করতে হবে। নিরাপদ স্থানে পূজামণ্ডপ স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। মণ্ডপসমূহে অগ্নিনির্বাপণের ব্যবস্থা যেমন ফায়ার এক্সটিংগুইসার, পানি, বালি ইত্যাদি রাখতে হবে।

এছাড়াও নামাজ ও আজানের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে, প্রতিমা পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সাথে সমন্বয় করতে হবে, অজ্ঞানপার্টি ও মলমপার্টি থেকে দর্শনার্থীদের সর্তক থাকতেও বলা হয়েছে।

পূজামন্ডপে আগত নারী দর্শনার্থীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নিতে হবে জরুরি পদক্ষেপ, মোতায়েন করতে হবে নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি/ক্যাপ/আর্মডব্যান্ড ব্যবহার করতে হবে ও স্বেচ্ছাসেবকদের নামের তালিকা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে দিতে হবে।

তাছাড়া মন্ডপে মদ ও অন্যান্য মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, মন্ডপের আশপাশে মেলা/জুয়ার আসর বসানো যাবে না, ফুটানো যাবে না কোন আতশবাজি ও পটকা, কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা গুজবের ঘটনা ঘটলে আগে নিকটস্থ পুলিশকে জানাতে হবে।

প্রতীমা বিসর্জন সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে হবে, সতর্ক থাকতে বিসর্জনের শোভাযাত্রায় যাতে অনাকাঙ্ক্ষিত লোক প্রবেশ না করে। তাছাড়া বিসর্জনের আগে পূজামন্ডপে তালিকা সংশ্লিষ্ট থানায় ও সিটিএসবি’তে প্রদান করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...