বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাজু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু হত্যা মামলার প্রধান আসামি শাহীনুর হোসেন শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে নগরীর অলংকার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত ৯ জুলাই রাতে ইব্রাহিম রাজুর পরিচিত আরাফাত তাকে জানায় শাহীন হোসেন নামে একজন মারধর করেছে। তিনি যেন ঘটনাস্থলে যান। খবর পেয়ে ইব্রাহিম রাজু তাৎক্ষণিকভাবে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। শাহীন হোসেনকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে শাহীন ও তার সহযোগীরা মিলে তাদের হাতে থাকা রাম দা, কিরিচ, ধারালো ছুরি, লোহার রড দিয়ে ইব্রাহিম রাজুর শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মাহি উদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকা থেকে মো. শাহীন হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়। শাহীন ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজুকে কুপিয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও এজাহারনামীয় প্রধান আসামি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...