মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সাতকানিয়া ও বাঁশখালীতে ৫ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দুই উপজেলায় অনুমোদনহীন ৫টি ইটভাটা উচ্ছেদ গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে সাতকানিয়ায় ৪টি ও বাঁশখালীতে ১টি । 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে সাতকানিয়া উপজেলার চূড়ামনি , ছনখোলা ও বাঁশখালীর লটমনি এলাকায় অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় । একইসঙ্গে ধ্বংস করা হয়েছে কাঁচা-পাকা ইট। ইটভাটাগুলো হল- সাতকানিয়ার এওচিয়ার মেসার্স হযরত আলী (রহ.)ব্রিকস ম্যানু, মেসার্স মা ব্রিকস ফিল্ড, মেসার্স জামাল ব্রিকস মেনসুফেকচারার্স, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস মেনসুফেকচারার্স। এছাড়া বাঁশখালীর মেসার্স চৌধুরী ওয়ার্কস।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার জানান, অবৈধ এমন কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

এতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীব ও নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস ছাড়াও অভিযানে অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ।

উল্লেখ্য, গতকালও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলার মেসার্স হারুন ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারার্সের লাইসেন্স এবং ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট, কিলন এবং চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং চারলাখ ইট জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...