বুধবার, ৫ আগস্ট ২০২৬

বায়েজিদে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫), মোস্তাক আহমেদ (৪৮), মো. আজিজুল হক (৩৫), আবদুল মান্নান (৩৫), আবদুল মাবুদ (৪৫), মো. ইমরান হোসেন (৫০), আনছার উল্লাহ (৩৮), রোকেয়া বেগম (৩৫), সিপতাহুল জান্নাত (২০), কামরুন নাহার (২৪), দেলোয়ার হোসেন (৭০)।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাহাড় কাটার অভিযোগে গত ২৪ আগস্ট ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ২৫ আগস্ট শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। কিন্তু কেউই শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে আবার ১ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অনুনোমোদিতভাবে এক লাখ ঘনফুট পাহাড় কেটে ঘরবাড়ি নিমার্ণ, রাস্তা নিমার্ণ ও পানির কূপ তৈরি করেন অভিযুক্তরা। পাহাড় কাটার বিভিন্ন সময় জরিমানা, সর্তকর্তার নোটিশ দিয়েও পাহাড় কাটা বন্ধ না করায় এ মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বলেন, পাহাড় কাটার জন্য কোনো অনুমতিও নেয়নি তারা। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের শুনানীর জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। সার্বিক বিবেচনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...