বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পদবঞ্চিত ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবীতে চবি ছাত্রলীগের মানববন্ধন 

চবি প্রতিনিধি

৩ বছর পরে ৩৭৬ জন বিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ১টায় শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের দাবী ছিলো,

১)ত্যাগী পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ।

২) কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনঃমূল্যায়ন।

৩)কমিটিতে পদপ্রাপ্ত, বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের।

মানববন্ধনকালে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনেক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসে দাড়িয়েছে। এই অবস্থানে দাড়িয়ে এই ত্যাগী কর্মীগুলোর যখন অবমূল্যায়ন হয় কমিটিতে স্থান হয় বিবাহিত, চাকুরীজীবি এবং রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যাক্তিদের তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সংগ্রামী কর্মীরা দলের প্রতি আস্থা হারায়। ত্যাগী কর্মীদের এভাবে অবমূল্যায়ন চবি ছাত্রলীগের জন্য হুমকি স্বরূপ।

চবি ছাত্রলীগের আরেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা আমাদের দাবীগুলো অহিংস আন্দোলনের মাধ্যমে আদায় করতে চাই। আমরা সহিংসতা চাইনা। তবে আমাদের যদি সহিংস হতে বাধ্য করা হয় তবে আমরা পিছু হাটব না।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান,আবু বক্কর তোহা,মো: শাওন, রোমেল হোসেন,নেসারুল করিম,সাদেক হোসেন টিপু সহ অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...