বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আগুন সন্ত্রাসীদের দেশ বিরোধী অপচেষ্টা রুখে দেয়া হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন আন্দোলনের নামে যারা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। জামায়াত-বিএনপি’র আগুন সন্ত্রাসের কথা জনগণ এখনো ভুলেনি। এই আগুন সন্ত্রাসীরা আন্দোলনের নামে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে তাদের সে লক্ষ্য কোনদিন পূরণ হবে না।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোহরা ওয়ার্ডস্থ কামাল বাজার মোড়ে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা পূর্ব বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ সালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, পূর্ব ষোলশহর ওয়ার্ড কান্সিলির এম. আশরাফুল আলম, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সামশুল ইসলাম, আবু তাহের প্রমুখ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের মাঝ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। দীর্ঘ ২৩ বছর পাকিস্তানী সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছি। ৭৫’র ঘাতক গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ম‚ল্যবোধকে নিঃশেষ করতে চেয়েছিল। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কান্ডারীর ভূমিকা পালন করে ঘাতক গোষ্ঠীর কুমতলবকে রুখে দিয়েছে। এই গোষ্ঠীটি এখন আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চট্টগ্রামের মাটি আবহমানকাল থেকে সংগ্রামী ঐতিহ্যের ধারক ও বাহক। চট্টগ্রাম থেকে বিপ্লবী স‚র্য সেনের নেতৃত্বে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল। এই চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স‚চনা হয়েছিল। তাই চট্টগ্রামের জনগণ কোন অবস্থায় আগুন সন্ত্রাসীদের অশুভ তৎপরতা মেনে নিতে পারে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...