বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান মানিক ও তার ভাইয়ের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় অবৈধ ইটভাটা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাইয়ের মালিকানাধীন ২টি ইটভাটা গুড়িয়ে জেলা প্রশাসন। 

আজ সোমবার (৫ সেপ্টেম্বর)সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার বিশ্বাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছনখোলা চুড়ামনি এলাকায় পাহাড়ের কোল ঘেষে, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কোন ধরণের অনুমতি ছাড়াই ছনখোলা চুড়ামনি এলাকার হাজী আলতাফ হোসেনের ছেলে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কে.বি.এম এবং তার আপন ভাই হারুনুর রশিদের মালিকানাধীন এইচ.বি.এম ইট ভাটার কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার বিশ্বাসের নেতৃত্বে স্কেভেটর দিয়ে ইটভাটা ২টি গুড়িয়ে দেয়া হয়।

এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সজিব হোসেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন, সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত কুমার দাশ ও চট্টগ্রাম ফয়েজ লেকস্থ আনসার ব্যাটালিয়নের হাবিলদার আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট প্রণব কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাই ইটভাটা নির্মাণ আইনের সবধরণের নিয়ম অমান্য করে ইটভাটা কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার টিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...