বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চবিতে যৌন নির্যাতনের ঘটনায় প্রক্টরকে আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী যৌন নির্যাতনের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করার পাশাপাশি যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকেও আদালতের শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এই আদেশ প্রদান করেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী এস.এম মোর্শেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনায় হাটহাজারী থানার মামলায় কারাগারে থাকা হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন নামে এক আসামির জামিন আবেদনের প্রেক্ষিতে আগামী ১৪ সেপ্টেম্বর পুনরায় জামিন শুনানির জন্য তারিখ নির্ধারণ করে আদালত। নির্ধারিত দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও তলব করে আদালত। একইদিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতের শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিগত ১৭ জুলাই ২২ ইং রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল এলাকায় দুর্বৃত্তের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ঘটনা পরবর্তীতে ২২ জুলাই রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো.আজিম, নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।পরবর্তীতে ২৩ জুলাই সন্ধ্যায় যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...