বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে মৎস্যবাহী ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  শীলছড়িস্থ সীতারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এইসময় তেলবাহী ট্রাকের চালক রনি সেন এবং মৎস্যবাহী ট্রাকের চালক মোঃ আকতার হোসেন গুরুতর আহত হন বলে জানান কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন। আহতদের উন্নত চিকৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সরোয়ার জানান,  বেলা প্রায় দেড়টার সময় শীলছড়ির সীতারঘাট এলাকার কাপ্তাই- চট্টগ্রাম সড়কে কাপ্তাই থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া মৎস্যবাহী ট্রাক (নং-যশোর ট ১১-০১৬০) ও কাপ্তাই অভিমুখে ছুটে আসা তেলবাহী ট্রাকের (নং- পিরোজপুর ন ১১-০০৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন , রাঙ্গুনিয়া উপজেলার আদিনাথ সেনের পুত্র রনি সেন (৩৪) এবং  মৎস্যবাহী ট্রাকের চালক মোঃ আকতার হোসেন(৩৫) ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে প্রেরন করেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় দুজন আহত হয়েছেন।দূর্ঘটনার শিকার ট্রাক দুটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মৎস্যবাহী ট্রাকটি কাপ্তাই জেটিঘাট থেকে মাছ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং তেলবাহী ট্রাকটি ভোজ্যতেল তেল নিয়ে রাঙ্গুনীয়া উপজেলার শান্তির হাট থেকে কাপ্তাইয়ের উদ্দেশাে রওনা করে। কিন্তু পথিমধ্যে এসে উল্লেখিত স্থানে পৌঁছানোর পর এই সড়ক দূর্ঘটনার শিকার হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...