বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিদগ্ধ হয়ে ইউপি সচিবের মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় অগ্নিদগ্ধ কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেছেন। 

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের আত্মীয় ডেন্টাল সার্জন ডাঃ সুপ্রিয় তঞ্চঙ্গ্যা বলেন, ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা গুরুতর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ গ্রামের বাড়ি রাজস্থলীতে নেওয়া হবে।শুক্রবার ২ সেপ্টেম্বর তার অনিত্যসভা শেষে গ্রামের বাড়িতে সৎকার করা হবে।

গত ২৬ আগস্ট রাত ৩ টায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসার পাশে আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি স্ত্রী ও মেয়েসহ অগ্নিদগ্ধ হন।পরবর্তীতে তাদেরকে প্রথমে চন্দ্রঘোনা ক্রিষ্ট্রিয়ান হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা তিনি রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...