শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিএনপি-জামায়াত দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে আর জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আমলে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। তারা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী আর জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, এ দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরাই ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারিনি।

জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

দেশের জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ভাবে সকল দ্রব্যমূল্য তিনগুণ বৃদ্ধি পেয়েছে, আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

এখন ধীরে ধীরে তা কমিয়ে আনাও হচ্ছে। এসময় দেশের উন্নয়নে আগামী নির্বাচনের জন্য স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...