বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ইউপি মেম্বারের অবৈধ বালু মহালে অভিযান, পাম্প মেশিনসহ লক্ষ টাকার বালু জব্দ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে  অভিযান চালিয়ে অবৈধ বালু মহালে মজুত বিপুল পরিমান বালু ও খাল থেকে বালু উত্তোলনের পাম্প মেশিনসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৩১ আগষ্ট) রামগড় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জব্দকৃত বালু ও মালামাল নিলাম দেয়ার প্রক্রিয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়,উপজেলা সদর হতে প্রায় ১৮ কিলোমিটার দূরে পাতাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গভীর বন জঙ্গল ঘেরা পিলাক খালের হাছানরাজা ঘাট এলাকায় শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে গত এক দেড় বছর ধরে। উত্তোলিত বালু পরিবহণের জন্য উঁচু পাহাড় কেটে মহাল পর্যন্ত দীর্ঘ কাচা রাস্তা তৈরি করা হয়েছে। এখান থেকে ড্রামট্রাকের মাধ্যমে বালু পাচার করা হত দীর্ঘদিন ধরে। স্থানীয় বাসিন্দারা জানায়, অবৈধ বালু মহালটির মালিক খোদ ঐ ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল লতিফ।

বুধবার গোপনসূত্রে খবর পেয়ে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ইউপি মেম্বারের ঐ অবৈধ বালু মহালে অভিযানে যান ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে এখানে মজুত বিপুল পরিমান বালু জব্দ করেন। এছাড়া খাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শক্তিশালী পাম্প মেশিন ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু মহালে নিয়োজিত সকল লোকজন পালিয়ে যায়। বালু মহালটির মালিক ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনিও হাজির হননি। বরং মোবাইল ফোন নম্বর বন্ধ করে রাখেন।

তিনি আরও জানান, জব্দকৃত বালু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে। নিলাম দেয়ার প্রক্রিয়া নেয়া হচ্ছে। তিনি বলেন, এ অবৈধ বালু মহালসহ ৩-৪ টি বালু মহাল ইজারাভুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এতে সরকারের রাজস্ব বাড়বে।

এদিকে, অবৈধ বালু মহাল পরিচালনার ব্যাপারে মতামতের জন্য ইউপি মেম্বার আব্দুল লতিফের মোবাইল ফোনে কল দেয়া হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...