শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে শিশুকে বলাৎকার করার পর সব দোষ শয়তানের ঘাড়ে দিলেন বৃদ্ধ 

রায়হান ইসলাম, রাউজান

শইল্যে তো মানে না স্যার। শয়তানের ধোকায় পড়ছি, আমার কি করার আছে, কন!’ ১১ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকার চেষ্টা ও কামড়ে তার দুই স্তনে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার পর নিজের অপরাধকে জায়েজ করতে এমনই অদ্ভুত যুক্তি হাজির করলেন বলাৎকারকারী ষাটোর্ধ্ব জালাল। কিন্তু শেষরক্ষা হয়নি তার। বলাৎকারের ২৪ ঘন্টা না পেরোতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এখন তিনি শ্রীঘরে।

মঙ্গলবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। এরপরেই শিশুটির মা মামলা করলে রাতভর চিরুনি অভিযানের পর উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকার একটি মাজার প্রাঙ্গন থেকে পলায়নরত অবস্থায় তাকে আটক করে পুলিশ।

আটককৃত জালাল আহম্মদ (৬০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুন্নিয়াপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।

ঘটনার বিবরণে জানা যায়, ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিকটিম ৪র্থ শ্রেণির ছাত্রকে মোবাইল ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যান জালাল। সেখানে জোরপূর্বক প্যান্ট খুলে পায়ুপথে ধর্ষণের চেষ্টার পাশাপাশি তার বুকজোড়া কামড়ে রক্তাক্তও করেন তিনি। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে বিস্তারিত খুলে বললে তিনি (মা) বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজু হবার পরপরই পুলিশ অভিযানে নামে। রাতভর চিরুনি অভিযানের পর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নস্থ পাঁচখাইন এলাকার এক মাজার প্রাঙ্গন থেকে পলায়নরত অবস্থায় তাকে আটক করে সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম ও অফিসার ইনচার্জ রাউজান থানা আব্দুল্লাহ আল হারুনসহ পুলিশের একটি দল।

আমিরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন উদ্দিন বলেন, জালাল একজন দুশ্চরিত্র লোক হিসেবে এলাকায় পরিচিত। এর আগে একবার তাকে এই অপরাধে গণধোলাইও দেওয়া হয়। এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি চায়” উল্লিখিত দুই মামলা ছাড়াও জালালের বিরুদ্ধে অতীতে শিশু বলাৎকারের আরো অভিযোগ গ্রামবাসীর কাছ থেকে তার কাছে এসেছে মর্মেও দাবি এই জনপ্রতিনিধির।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, “নিজের স্ত্রী থাকা সত্ত্বেও জালালের বিরুদ্ধে একের পর এক শিশু বলাৎকারের অভিযোগ থেকে এটাই প্রতীয়মান হয় যে, তিনি সম্ভবত বিকৃত যৌনাচারে অভ্যস্ত একজন মানুষ। তাকে জিজ্ঞাসাবাদ ও আরো তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হবে”।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাআব্দুল্লাহ আল হারুন বলেন, আটককৃত জালাল আহম্মদকে একজন অভ্যাসগত শিশু বলাৎকারকারী হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এর আগেও ২০১৫ সালের অনুরূপ এক শিশু বলাৎকারের ঘটনায় বেশ কয়েক মাস জেল খাটেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...