শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুটি অবিস্ফোরিত সেলের মধ‍্যে একটি নিষ্ক্রিয়

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুটি মটার সেলের মধ্যে একটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। 

রবিবার রাতে রামু সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন থেকে বোম ডিসপোজাল ইউনিটের ১০ জন সদস‍্য তুমব্রু উত্তর পাড়ার সীমান্ত এলাকায় গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে একটি সেল নিষ্ক্রিয় করে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আজ আরও একটি সেল নিষ্ক্রিয় করবে ডিসপোজাল ইউনিট।

রবিবার দুপুর আড়াইটার দিকে মায়ানমার সেনাবাহিনীর ছোঁড়া দুটি অবিস্ফোরিত মটার সেল তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় এসে পড়লে সেখানে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার কারণে সেখান থেকে অনেক লোকদের সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। খবর পেয়ে রবিবার রাতে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি সেল নিষ্ক্রিয় করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি সেল নিষ্ক্রিয় করে। বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন সীমান্তে যাতে লোকজন যাতায়াত না করে এ বিষয়ে পুলিশ সবাইকে সতর্ক করছে। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রিতকর ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বেশ কিছুদিন থেকে মায়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। রবিবার সংঘর্ষ চলাকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে দুটি সেল এসে পরে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। বর্তমানে এ ঘটনার পর বান্দরবান সীমান্তে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...