শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক জিএমসহ রেলওয়ের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি নিয়োগে দুর্নীতির অভিযোগে পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।২০১৭ সালে আরএনবির সিপাহি চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়।

মামলার ৫ আসামি হলেন- বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কমিটির সদস্য ও বর্তমানে চিফ কমান্ড্যান্ট (পূর্ব) রেলওয়ে নিরাপত্তা বাহিনী মো. জহিরুল ইসলাম (৫১), চট্টগ্রাম বিভাগের সাবেক কমান্ড্যান্ট, নিয়োগ কমিটির সদস্যসচিব ও বর্তমানে চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোহাম্মদ আশাবুল ইসলাম (৩৯), বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) নিয়োগ কমিটির সদস্য, সাবেক কমান্ড্যান্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমানে সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এসপিও মো. সিরাজ উল্যাহ ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ (৬০)। এ ছাড়াও পূর্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক চিফ কমান্ড্যান্ট মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানকালে অপরাধ প্রমাণিত হলেও তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে থেকে ২০১৭ সালে আরএনবির সিপাহি চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়। একই বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং নিয়োগ কমিটি গঠন করা হয়। আসামিরা নিয়োগ কমিটিতে ছিলেন।

আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসাধু অভিপ্রায়ে নিয়োগ কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, সদস্য ও অনুমোদনকারী হিসেবে ন্যস্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে বিশেষ কোটার প্রার্থী যেমন মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটার প্রার্থীদের পাশের কাছাকাছি নম্বর দিয়ে মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে উক্ত কোটায় পছন্দের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় পাস দেখিয়ে চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া বিভাগীয় কোটা, জেলা কোটা, পোষ্য কোটাসহ অন্যান্য কোটা বিধি মোতাবেক যথাযথভাবে প্রতিপালন না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নপূর্বক শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ দুদকের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ রেলওয়ে ২০১৭ সালে আরএনবির সিপাহি চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগের দুর্নীতির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় দুর্নীতি মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামিরা আরএনবি সিপাহি নিয়োগ কমিটিতে ছিলেন। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...