বুধবার, ২৯ জুলাই ২০২৬

অবশেষে কাজে ফিরলেন চা শ্রমিকরা

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়ার পরদিন কাজে ফিরতে শুরু করছেন দেশের বিভিন্ন জেলার চা বাগানের শ্রমিকরা।

আজ রোববার (২৮ আগস্ট) বাগান গুলোতে সাপ্তাহিক বন্ধ থাকলেও, প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ ঘোষণা করার পর মৌলভীবাজার জেলার ৯৩টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসবমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা।

তবে যেহেতু রোববার বাগান বন্ধ তাই সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এদিকে, টানা ১৯ দিন পর কাজে ফিরতে পেরে সাধারণ শ্রমিকরাও খুশি। তবে তারা বলছেন, তাদের দাবী ছিলো ৩০০ টাকা। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১৭০ টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে কাজে ফিরেছেন শ্রমিকরা।

অন্যদিকে, ১৯ দিন বন্ধ থাকার পর কাজে ফিরেছে হবিগঞ্জের কয়েকটি বাগানের চা শ্রমিকরাও। সকালে লস্করপুর চা বাগানসহ কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

তবে রোববার সাপ্তাহিক ছুটি থাকায় অন্যান্য বাগানের শ্রমিকরা সোমবার থেকে কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

লস্করপুর ভ্যালীর সহ সভাপতি উজালা পানিকা বলেন, প্রধানমন্ত্রী ১৭০ মজুরী নির্ধারণ করে দেয়ায় লস্করপুর চা বাগানসহ কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে দুর্গাপূজার আগে বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবীতে সারাদেশের সবকটি চা বাগানে প্রথমে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। কিন্তু তাদের দাবী আদায় না হওয়ায় ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতিতে নামেন শ্রমিকরা।

পরবর্তীতে তাদের মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে এক বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী আসন্ন দুর্গাপূজার আগে নতুন মজুরি ঘোষণা করবেন। তার আগ পর্যন্ত চলমান ১২০ টাকা মজুরী রেখেই কাজে যোগ দেয়ার অনুরোধ করা হয় চা শ্রমিকদের।

সেই প্রস্তাব মেনে প্রথমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও, একদিন পর আবারও কর্মবিরতিতে নামেন শ্রমিকরা। অবশেষে শনিবার প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্যে দিয়ে অবসান হলো চা শ্রমিকদের টানা ১৯ দিনের আন্দোলন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...