চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান।
শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে কাগতিয়া বাজারের দক্ষিণ পূর্বাংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের বিষয়ে বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী জানান, কাগতিয়া বাজারের দক্ষিণ পূর্বাংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এ বিষয়ে কাগতিয়া বাজারের বাজারের ব্যবসায়ী সেলিম বলেন, আগুন লাগার পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেয় বাজারের ব্যবসায়ীরা। একইসাথে বাজারের ব্যবসায়ীরা ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
পরবর্তীতে রাউজান ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত এসে ঘণ্টা খানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
