মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সরকার না, ওদের টার্গেট শেখ হাসিনাকে ফেলে দেওয়া: শামীম ওসমান

চট্টগ্রাম নিউজ ডটকম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারা ২১ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, যারা বাংলার মাটিতে স্লোগান দেয় ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, যারা ৮১ সালে শেখ হাসিনাকে তার মা-বাবার জন্য দুই রাকাত নফল নামাজ পড়তে দেয়নি- ওদের টার্গেট এই সরকার ফেলা না, ওদের টার্গেট শেখ হাসিনাকে ফেলে দেওয়া।

নো মাননীয় প্রধানমন্ত্রী নো, চা খাইয়ে ওদের সঙ্গে আপনি গণতন্ত্র চর্চা করেন- এটা বাংলার মানুষ চায় না।

আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন। কারণ তিনি এ দেশের আগামী প্রজন্মের সম্পদ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই ফখরুল সাহেবরা লন্ডনের নির্দেশে মরণ খেলায় নেমেছেন।

আপনারা খেলবেন আমাদের সঙ্গে। কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে আমরা খেলব ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা খেলব অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, লন্ডন থেকে নির্দেশ আসছে আর সেই নির্দেশে আপনারা ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো বাংলাদেশে বসে লাফাচ্ছেন। বিদেশ থেকে টাকা আসছে ষড়যন্ত্র সফল করতে কিন্তু লাফানোর আগে চিন্তা করেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন।

লন্ডন থেকে হুকুম দিচ্ছেন, ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশে। বুকে কলিজা নাই, নাকি সাহস নাই। আপনি লন্ডনে আরামে থাকেন, নিজের ছেলের বউ তো বড় নামকরা ডাক্তার। শাশুড়ি তো মায়ের মতোই। তিনিও তো আসতে পারতেন, আসলেন না।

তাদের একজন মেয়েও আছে। দাদিকে দেখতে তো একবারও আসলেন না। যারা তার কথায় নাচছেন তারা কী ভেবেছেন যারা মায়ের জন্য আসে না, আপনি বিপদে পড়েন সে কি আপনার জন্য আসবে?

শামীম ওসমান বলেন, আমাদের রাজনীতি করার কথা ছিল না বঙ্গবন্ধু বেঁচে থাকলে। বঙ্গবন্ধু আর ১৫ বছর পেলে বাংলাদেশ জাপানের মতো উন্নত দেশ থাকত। আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করেন এটা বলব না। আমি বলব শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের স্বপ্ন না; শেখ হাসিনা আগামী দিনের সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ।

এ সময় বিএনপিকে প্রধানমন্ত্রীর চা খাওয়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নো মাননীয় প্রধানমন্ত্রী নো। আপনি নীলকণ্ঠি, বিষ খেয়ে হজম করতে পারেন কিন্তু চেষ্টা করেও আমরা নীলকণ্ঠি হতে পারব না। কোকো মারা গেল জাতির পিতার কন্যা গেলেন তার বাসায় সহানুভূতি জানানোর জন্য। তাকে অপমান করা হলো।

আপনি আবারো বলছেন গণভবন পর্যন্ত আসলে চা খাওয়াবেন। এটা হতে পারে না। যারা আপনাকে হত্যার চেষ্টা করে যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের সংসদে বসায়, বাংলার মানুষ চায় না, আপনি তাদের চা খাওয়াবেন কী করে?

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল। এতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...