শনিবার, ২ মে ২০২৬

রাউজানে বসতঘরে চুরি, স্বর্ণালংকার নগদ টাকা লুট

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে বছর না পেরোতেই এক বসতঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ২য় বার চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চোরের দল লুট করছে বলে দাবী ভুক্তভোগী পরিবার।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র জগৎমোল্লা পাড়া এলাকার রুপণ চৌধুরীর ঘরে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিতল ভবনের ঘরের ২য় তলার ভেন্টিলেটার ভেঙে চোর ঘরে ঢুকে। তিনটি কক্ষের মালামাল লুট করে চোর। এসময় একটি স্বর্ণের চেইন, দুটি বালাসহ চার ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা এবং চারটি স্মার্ট ফোন নিয়ে যায় তারা। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও ওই ঘরে চুরির ঘটনা ঘটে। ওই সময় নগদ ৫০ হাজার টাকাসহ নানা মালামাল চুরি হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়শ্রী চৌধুরী বলেন, আমি সামনে মাস্টার্স শেষ করতে কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পড়লেখার অনেক ডকুমেন্টস আমার স্মার্ট ফোনে ছিল। ফোনটা উদ্ধার না হলে আমি বিপদে পরে যাবো।

রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনাটি খতিয়ে দেখছি। মালামাল উদ্ধারে কাজ করবে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...