বুধবার, ৫ আগস্ট ২০২৬

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ১৫ হাজার

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল অনুযায়ী, পরীক্ষায় অংশ নেয়া ২৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৫৩৬ জন। পাসের হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ।ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ১৫ হাজার ৭১ জন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬.৯৩ শতাংশ।

শনিবার (২৭ আগস্ট) রাত ১ টার দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিকে ‘বি’ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হবার এক ঘন্টা আগে বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘এ’ ও ‘সি’ ইউনিটের সংশোধিত রেজাল্ট প্রকাশিত হয়।

এর আগে চবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হলে বড় রকমের অসংগতি ধরা পড়ে। যেখানে যশোর বোর্ডের ২৭৫ জন শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দশমিকের পর শেষ দুই ডিজিটের শেষটি গণনাই করা হয়নি। এরপরই জরুরি বৈঠক করে ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে গতকাল মধ্যরাতে নতুন ফল প্রকাশিত হয়।

‘এ’ ও ‘সি’ ইউনিট কো-অর্ডিনেটরদের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে পরীক্ষা দেয়া ৩৫ হাজার ৭৮ জনের মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী; যা শতকরার হিসেবে ৩৮ দশমিক ৬৮ শতাংশ। ‘সি’ ইউনিটে পাস করেছে ২ হাজার ২৬৪ জন; যা পরীক্ষায় অংশ নেয়া মোট শিক্ষার্থীর ২৪ দশমিক ৫৫ শতাংশ। ফলাফলে গড়বড় হলেও পাস-ফেলে কোনো তারতম্য হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...