সোমবার, ১১ মে ২০২৬

চবির সাবেক শিক্ষার্থীকে পেটালেন সিএফসি গ্রুপের কর্মীরা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের অভিজিৎ দাস নামের সাবেক এক শিক্ষার্থী ২০১৯-২০ সেশনের কয়েকজনকে মদ্যপানে বাঁধা দেয়ায় মারধর করে চবি ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীরা। গ্রুপটি চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে পরিচালিত হয়।

শুক্রবার (২৬ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হয়। অভিজিৎ দাস বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের ২নং এলাকায় তার স্ত্রীকে নিয়ে থাকেন। তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিজিৎ দাস বলেন, গত পরশু দিন আমার এক ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে গিয়েছিলাম। জন্মদিন উদযাপন করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রলীগের সিএফসি গ্রুপের কয়েকজন নেতাকর্মী রেল স্টেশন এলাকায় মদপান করছিল। আমরা তাদের দেখি মদ্যপ অবস্থায় অস্বাভাবিক আচরণ ও চেঁচামেচি করছে। এর আগে তারা আমাকে অশ্লীল ভাষায় বিভিন্ন গালি দেয়। এ সময় আমার পাশে ছাত্রলীগের উপ-সম্পাদক লাবিব ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে বলেছিল উনি তোমাদের সিনিয়র ভাই, তোমরা অকথ্য ভাষায় গালিগালাজ করতেছ কেন। তখন আমি ও আমার স্ত্রীসহ তাদের বলি, যে জিনিস খেয়ে তোমরা স্বাভাবিক থাকতে পারো না, তাহলে কেন এগুলো পান কর। তখন তারা মাফ চায়। বলে ভাই আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন।

অভিজিৎ দাস আরও বলেন, কিন্তু আমরা আজ বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে আসার সময় রাত ৯ টা ৫০ মিনিটে আমাকে মারধর করে। তারা সংখ্যায় পাঁচজন ছিল। তাদের হাতে ছিল লোহার রড, পাইপ ও শিকল। আমার মাথায় ও পিঠে আঘাত করেন। কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা এ বিষয়ে বলেন, আমার সঙ্গে তাদের কোনো পূর্ব শত্রুতা নেই। আর আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি করার আমার বয়স নাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমি মারধরের সংবাদ সম্পর্কে অবগত আছি। আমি যোগাযোগ করতেছি। কেন, কোন কারণে, কিসের জন্য মারধর করেছে জানার জন্য। আজ তারা প্রক্টরিয়াল অফিসে লিখিত অভিযোগ দিতে পারে।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের মুঠোফোনে বারবার যোগাযোগে চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সি এফ সি গ্রুপের নেতা সুমন নাসির উদ্দিন বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। সহ-সভাপতি আলামিন রিমন এ ব্যাপারে বলতে পারবে।

ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন রিমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...