মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আরেকটি ১৫ই আগস্ট ঘটাতে আস্ফালণ করছে ঘাতকরা: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪ এর ২১ আগস্টের ঘাতক, ২০১৩-১৪ অগ্নি সন্ত্রাসের ঘাতকের দল এক ও অভিন্ন। আজও তারা আস্ফালণ করে আরেকটি ১৫ই আগস্ট ঘটানোর জন্য।

এজন্য তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। যেন কোনোভাবেই এরা সফল হতে না পারে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৫ই আগস্টে যারা সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, আমরা শুধু তাদের বিচার করেছি। তার পেছনে সকল কুশিলবকে আমরা এখনও সরাসরি চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। সে কাজটি করার দাবি এখন জোরালো হচ্ছে। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৪১ বছরে অন্তত ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে।

দীপু মনি বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী। একদিকে মুক্তিযুদ্ধের সমমনা ও অন্যদিকে যারা তাদের কোনো আদর্শ নেই। অগ্নি সন্ত্রাস, এতিমের অর্থ আত্মসাত, রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া, এগুলো কোনো আদর্শ হতে পারে না।

যুদ্ধের সময়টা মুজিবের নামে যুদ্ধ হয়েছে। দেশ স্বাধীনের পর এদেশ তখন মুজিবের দেশ নামে পরিচিত। বাঙালি মুজিবের বাঙালি। সে কারণে তিনি এ জাতিরাষ্ট্র গঠনের মহানায়ক।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ সরকারি কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে শিক্ষামন্ত্রীসহ অতিথিরা।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে গবেষণা সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...