কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২ (দুই) রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ এপিবিএন।
শুক্রবার ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ক্যাম্প ১৩ এর আওতাধীন জি/৫ ব্লকের এর নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। সে এফডিএমএন সদস্য ।
আটককৃত রোহিঙ্গা যুবক হলেন,১৩ নং ক্যাম্পের ৫/জি-ব্লকের মৃত আব্দু সালামের ছেলে আবু তাহের (৩৭)।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন জানান, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ক্যাম্প ১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে ১ টি ওয়ান শুটারগান, ২ (দুই) রাউন্ড গুলি ও দশ হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (৩৭) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা।
আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
