বুধবার, ৫ আগস্ট ২০২৬

পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে মাহি বিন করিম (১৩) নামের এক স্কুল ছাত্রের  মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহি পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ও রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার সৌদি প্রবাসি মাহমুদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আজম বলেন, মাহিসহ ৮-১০ জন শিক্ষার্থী বন্ধু ফুটবল খেলে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা মাহি পানিতে ডুবে যায়। পরে সালাহ উদ্দিন নামের এক খেলোয়াড তাকে উদ্ধার করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে অবগত করি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট আসলেও তাদের ডুবুরির কোন টীম নেই বলে জানায় তারা। ফলে মাহিকে উদ্ধারে বিলম্ব হয়।

মাহির মামা মাহতীর বলেন,মাহি শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠি ফুটবল খেলে সতীর্থদের নিয়ে গোসল করতে যায় উপজেলা পরিষদের পুকুরে। সে সাঁতার জানতো না। মাহি তার মায়ের সাথে কলেজ গেইট চৌমুহনীতে ভাড়া বাসায় থাকতো। এদিকে মাহির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...