বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নগরে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরে চলমান ৫-১১ বছর বয়সী (১২ বছরের কম বয়সী) শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ। 

আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা থেকে স্বাস্থ্য পরিচালকের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নগরীর চিটাগাং গ্রামার স্কুলসহ বিভিন্ন স্কুলে টিকাদান কার্যক্রম তদারকি করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ এম জাহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, হেলথ এডুকেটর কাজী মাসুদ, পিএটু ডিরেক্টর শাহাদাত হোসেন প্রমূখ।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, মহানগরী এলাকায় ৫-১১ বছর বয়সী ৩ লাখ ৪৭ হাজার ১৯২ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে ছাত্র ১ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ১ লাখ ৮২ হাজার ২৫৭ জন। মহানগরীর বাইরে জেলার ১৫ উপজেলায় ৫-১১ বছর বয়সী ৬ লাখ ৯৮ হাজার ১৩২ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে ছাত্র ৩ লাখ ৪৩ হাজার ৮৯৭ জন ও ছাত্রী ৩ লাখ ৫৪ হাজার ১৯৭ জন।

উপজেলা পর্যায়ে অচিরেই এ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। নগরী ও জেলায় ৫-১১ বছর বয়সী সকল শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রমে কারিগরি সহযোগিতাসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সিভিল সার্জন কার্যালয়।

ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ বলেন, শুধু শিক্ষার্থী নয়, সবাইকে সুরক্ষিত থাকতে হবে। ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে শিক্ষার্থীরাসহ সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার পাশাপাশি মাস্ক পরিধান করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...