বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কলাতলী থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ছিনতাইকাজে জড়ো হওয়ার সময় মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

রেজাউল করিম বলেন-ট্যুরিস্ট পুলিশ জানতে পারে যে একটি কিশোর গ্যাংয়ের বেশকিছু সদস্য সুগন্ধা বিচের প্রবেশ পথে একত্রিত হয়ে পর্যটকদের মোবাইল ও গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাইয়ের উদ্যেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং উপস্থিত জনগণের সহায়তায় ৭ জন কিশোরকে আটক করতে সমর্থ হয়।

আটককৃতরা হল সোহেল মিয়া (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. রাজু (১৭), মো. হোসেন(২১), আব্দুস শুক্কুর(১৯), মনজুর আলম(১৯) ও এহসান(১৭)। এসময় আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়।

এদিকে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহারের জন্য ২ টি ছুরি উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ জানান, বেশকিছুদিন যাবত একটি গ্রুপ পর্যটকদের মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহে জানা যায় পর্যটন এলাকায় কয়েকটি কিশোর গ্যাং এই কাজে জড়িত। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। এরাই বিভিন্ন সময় পর্যটকদের নানাভাবে হয়রানি ও তাদের মোবাইলসহ গুরুত্বপূর্ণ দামি মালামাল ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের কাছ থেকে আরো কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...