বুধবার, ৫ আগস্ট ২০২৬

জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ৬ মামলা

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নিরবচ্ছিন্ন পানি-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২ শ জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার ২৩ আগস্ট  রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, জঙ্গল সলিমপুরের বাসিন্দারা পানি-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ সড়ক অবরোধ করার ঘটনায় সীতাকুণ্ড থানায় ৬ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

জানা যায়, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ ও উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা মঙ্গলবার ২৩ আগস্ট সকাল সাড়ে দশটা  থেকে বেলা ১২টা পর্যন্ত নগরের ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক অবরোধ করে রাখে। দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড ও ফৌজদারহাট-বন্দর সড়কের সামনে অবস্থান নিয়ে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা।

অবরোধ চলাকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তারা বারবার তাদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাদের ফিরে যেতে বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি অবরোধকারীরা। এসময় ওই সড়ক দিয়েও যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হলে অবর্ণনীয় দুর্দশায় পড়েন হাজার-হাজার মানুষ।বিকেল ৫ টায় স্থানীয়রা অবরোধকারীদের সরে যেতে অনুরোধ করতে গেলে স্থানীয়দের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এরপর স্থানীয়দের ধাওয়ায় বায়েজিদ সড়কের ১ নম্বর ব্রিজের উপর অবস্থান নেয় অবরোধকারীরা। সেখান থেকে পাথর ছুড়তে থাকে সড়কে। এসময় পাথরের আঘাতে প্রায় ১৫ জন আহত হন এবং ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ এগিয়ে এলে অবরোধকারীরা জঙ্গল সলিমপুরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য, পার্ক নির্মাণ, কারাগার স্থানান্তরসহ সরকারি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে জেলা প্রশাসনের পক্ষ হতে অবৈধভাবে পাহাড় দখল করে অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয় । অভিযানকালে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসময় অবৈধ দখলদাররা উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...