সোমবার, ১১ মে ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ।

বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১১টি ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন নগরের বাসিন্দা। বাকি ২ জন অন্যান্য উপজেলার বাসিন্দা।

এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭১২

জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৮২৫ জন এবং ৩৪ হাজার ৮৮৭ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...