বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজার বিমানবন্দরে নারীসহ ১১ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দর থেকে নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলের দিকে তাদের আটক করে বিমানবন্দরে কর্মরত এপিবিএন পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লক্ষ ১৮ হাজার টাকা, ৯টি বিমানের টিকিট, ২টি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংক এর ডেবিট কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ১১ রোহিঙ্গা হচ্ছে, ক্যাম্প ১৭ ব্লক ৭২ এর মৃত নজরুলের ছেলে মো. নূর, ক্যাম্প ২ আই ব্লকের আবুল কাশেমের ছেলে মো. আয়াজ, ক্যাম্প ২৬ আই ব্লকের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, ক্যাম্প ২৬ আই ব্লকের আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, ক্যাম্প ১৭ ব্লক ৭২ এর আবু তাহেরের ছেলে মো. নূর, ক্যাম্প ২৬ ব্লক এ/১০ নুর আলম এর ছেলে ওসমান, ক্যাম্প ২৬ আই ব্লকের আব্দুর শুক্কুর এর ছেলে আবু বক্কর ছিদ্দিক, ক্যাম্প ১৭ ব্লক ৭২ এর মৃত ছলিম উল্লাহর ছেলে রেজাউল করিম, ক্যাম্প ৮ ইস্ট ব্লক বি ৭৪ এর নুরুল আমিন এর ছেলে মো. আজিজ, ক্যাম্প ২৬ আই ব্লকের দিল মোহাম্মদ এর ছেলে মো: ফয়সাল ও ক্যাম্প ২৬ আই ব্লকের আব্দু শুক্কুরের মেয়ে রহিমা।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের কনকোর্স হলে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষারত ১১ জনের একটি দলের গতিবিধি সন্দেহজনক হলে এস.আই (নিঃ) মো. তাজউদ্দিন মানিক সঙ্গীয় ইন্টেলিজেন্সদের নিয়ে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে জানায় তারা সকলেই রোহিঙ্গা। আটককৃত ফয়সাল নামক ব্যক্তির নিকট দুইটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, একটি আইএফআইসি ব্যাংক এর ডেবিট কার্ড পাওয়া যায়। সাথে ৩ লাখ ১৮ হাজার নগদ টাকাও।

কামরান আরও জানান, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন ঢাকা যাচ্ছিল? এই সংক্রান্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা বিস্তারিত অনুসন্ধান অব্যাহত আছে। পাশাপাশি কক্সবাজার সদর থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...