আনোয়ারায় বটতলী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মোঃ ইউনুছ(২৭) নামে এক যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ২৩ আগস্ট) সকালে উপজেলার পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ ইউনুস এর পুত্র।
স্থানীয় বাসিন্দা নুরুল হোসেন নুর ঘটনার বিষয়ে জানান, কিছুদিন আগে গুচ্ছ গ্রামের এক মেয়ের সাথে তাঁর বিয়ে হয়েছে। তার বউয়ের সাথে পারিবারিক একটা ঝামেলা চলে আসছিলো। সকালে বিষয়টি নিয়ে বাড়িতে ঝগড়া হয়েছে। তারপর নিজ ঘরে ঢুকে সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, জানতে পেরেছি তার বাবার সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
