মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ হারালেন চালকসহ এক যাত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এসআর পরিবহনের একটি বাস ও ভুট্টা বোঝাই ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও দুই যাত্রী।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী মন্দির এলাকায় ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বাসচালক ৩২ বছর বয়সী আবদুল হাকিম ও যাত্রী ২৩ বছর বয়সী আশিক আলী। হাকিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে ও আশিক আলী হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দীনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি আশ্রাফুল জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত দুই বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...