চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইমুন ইসলাম মজুমদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাইমুন একই এলাকার শিক্ষক মো. মিজানুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রমতে, শিশু মাইমুন খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
