মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত দেশ ও জাতির শত্রু: মায়া

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি-জামায়াত দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেছেন, বিএনপি-জামায়াত জোট হচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি। এরা দেশের শত্রু, জাতীয় শত্রু। এরা মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, এরা গুজব ছড়ায়। এদের সম্পূর্ণ স্তব্ধ না করা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতা ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে হবে। স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর, আল শামস কোনোদিন যেন ক্ষমতায় না আসতে পারে, সেজন্য ভোটের মাধ্যমে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি যে-ই হোক, তাকে ক্ষমতায় থাকতে হবে। বিরোধীদলেও স্বাধীনতার পক্ষের শক্তি থাকতে হবে।

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। গ্রেনেড হামলার দিন একমাত্র আল্লাহ তাকে বাঁচিয়েছেন বলে আমি মনে করি। এ হত্যার পরিকল্পনার পেছনে ওই জিয়ার স্ত্রী, তারেক রহমান ও হাওয়া ভবন।

জিয়া পরিবারের কথা উল্লেখ করে মায়া বলেন, পরিবারটি খুনি পরিবার, যাদের হাতে খুনের রক্ত। এরা আইন মানে না, গণতন্ত্র মানে না, ভোটে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না। তাদের পায়ের তলায় মাটি নেই। তারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে দেশকে ধ্বংস করে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।

তিনি বলেন, একাত্তরের খুনি, জেল হত্যা, ৭৫ সালের খুনি, গ্রেনেড হামলার খুনি সব একই সূত্রে গাঁথা। একই প্রেতাত্মা হয়ে তারা কাজ করে যাচ্ছে। এসব ঘটনা যারা ঘটিয়েছে শুধু তাদের বিচার হয়েছে। কিন্তু এর পেছনে যারা কুশীলব ছিলেন, তারা জীবিত অথবা মৃত হোক তাদের চিহ্নিত করে জাতির সামনে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা . মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), আবদুল কাহহার আকন্দ, রাশেক রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...