সোমবার, ১৭ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন চসিক মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার দেড় বছরের কিছু বেশি সময়ের মধ্যে প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি রেজাউল মেয়র নির্বাচিত হন। শপথ নিয়েছেন ১১ ফেব্রুয়ারি।

একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর মর্যাদা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।

জানা যায়, এর আগে চট্টগ্রামে মেয়র হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি ১৯৮৯ সালে চট্টগ্রামের প্রথম মেয়র মনোনীত হন।

বিএনপি সমর্থিত আরেক মেয়র মীর নাছির উদ্দিনও প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের দ্বিতীয় মেয়াদে ২০০২ সালের ১৪ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া এবিএম মহিউদ্দিন চৌধুরীকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। সেটা অব্যাহত রেখেছিল আওয়ামী লীগ সরকার।

মহিউদ্দীন চৌধুরীর পর বিএনপির মনজুর আলম ও আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটির মেয়র হয়েছিলেন। মন্ত্রিত্বের পদমর্যাদা পাননি দুজনের কেউ-ই।

এ নিয়ে চট্টগ্রামবাসীর মনে ছিল হতাশা-খেদ। বিশেষ করে ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংখ্যার দিক বিবেচনায় চসিক মেয়র নাছিরকে নিজ দল আওয়ামী লীগ সরকার সেই মর্যাদা না দেওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ ঝেরেছিলেন বিশিষ্টজনরা।

চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করতে মেয়রের কর্তৃত্ব বাড়ানোর দাবি অনেকদিনের। সে জন্য অবশ্যই মেয়রকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর মর্যাদা দিতে হবে। না হয় অন্য সেবা সংস্থাগুলো মেয়রের নির্দেশকে অগ্রাহ্য করে।

কেননা ওইসব সংস্থার প্রধানদের পদমর্যাদা মেয়রদেরই সমান (অতিরিক্ত সচিব)। ফলে সমন্বয় সভায় মেয়র ডাকলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানরা নিজেরা উপস্থিত না হয়ে নিচের স্তরের কোনো একজন প্রতিনিধি পাঠিয়ে থাকেন। তাই সেবা সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব বাড়াতে চসিক মেয়রের পদমর্যাদা বাড়ানোর বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা।

নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছিলেন খোদ মেয়র রেজাউলও। গত বছর দায়িত্ব নেয়ার আগে এক সুধী সমাবেশে তিনি বলেছেন, ‘আমার পরিষ্কার কথা হচ্ছে, যে সেবা সংস্থা গাফিলতি করবে তাদের জবাবদিহি করতে হবে। অনেক সমম্বয় সভা হয়েছে, কিন্তু কার্যকর সেবা পায়নি। মেয়রের নির্বাহী ক্ষমতা থাকা উচিত।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে- মেয়ররা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা পান না। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনেও কিছু উল্লেখ নেই এ ব্যাপারে।

আর সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছাড়া অন্য কাউকে এ মর্যাদা দিতে হলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রয়োজন হয়। তার আগে অবশ্য এ বিষয়ে সুপারিশ লাগে প্রধানমন্ত্রীর। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি মেয়রদের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করেন, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন।

জানা যায়, দ্য মিনিস্টারস অ্যান্ড মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩ অনুসারে মন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত মেয়ররা ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত মেয়ররা ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত মেয়ররা ৮৬ হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। এই সম্মানী করমুক্ত।

এর বাইরে তারা সরকারি বাসভবন পাবেন। সরকারি বাসভবন পাওয়া না গেলে ভাড়া বাড়িতে থাকবেন এবং ওই বাড়ির যাবতীয় বিল সরকার পরিশোধ করবে।

আইন অনুযায়ী, তাদের বাড়িতেই নিরাপত্তারক্ষীদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। আর মেয়াদ শেষে নিরাপত্তারক্ষীদের (যদি ভাড়া বাসা বা অন্য কোনো ব্যবস্থা থাকে) থাকার জন্য নির্মিত ছাউনি তুলে নেওয়া হবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত মেয়ররা সরকারিভাবে দেশে বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ভাতা পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...