সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদে প্রথম দিনে রেকর্ড পরিমাণ মাছ অবতরণ

মোঃ সুমন

রাঙামাটিতে নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরার প্রথম দিনে রেকর্ড পরিমাণ মাছ অবতরণ হয়েছে জেলার ৫টি ল্যান্ডিং স্টেশনে। এই দিনে ১৫০ মে: টন মাছ অবতরণ হয়েছে, সেখান থেকে প্রায় ৩২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।

আর এসব মাছের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বললে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের মার্কেটিং অফিসার সোয়েব সালেহীন।

তিনি আরো বলেন, অতীতে প্রথম দিনে এতো মাছ অবতরণ হয়নি।বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়া।

বৃহস্পতিবার ভোর হতে জেলার ৫টি অবতরণ ঘাটে সেই মাছ অবতরণ করা হয়। অবতরণকৃত মাছের মধ্যে কাচকি, চাপিলার আধিক্য ছিল সবচে বেশি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র রাঙামাটির কাপ্তাই হ্রদ। যা দেশের মিঠা পানির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত।

গত বছর কাপ্তাই হ্রদ হতে ১৭ হাজার ৮৭০ মে: টন: মৎস্য আহরিত হয়, সেখান থেকে রাজস্ব আদায় হয় ১১ কোটি ৬৮ লাখ টাকা। হ্রদে কাপ জাতীয় মাছের উৎপাদ বাড়াতে এ বছর ৬০ মে:টন মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিএফডিসি ব্যবস্থাপক লেঃ কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, প্রথম দিনে অনেক বেশি মৎস আহরিত হয়েছে। তবে ব্যবসায়ী ও জেলেদের অনুরোধ করছি যাতে ভারসাম্য রক্ষা করে মাছ আহরণ করেন।

ব্যবসায়ীরা জানায় বেশি মাছ অবতরণের ফলে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। বরফ ও ট্রাকের সমস্যা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...