রবিবার, ১৬ আগস্ট ২০২৬

এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ধৈর্যের আহ্বান জানিয়েছেন। এই কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। বিদ্যুতের সমস্যা আছে, দ্রব্যমূল্যের সমস্যা আছে।

তবে আমরা যারা কাজ করি, আমরা কিছু আলোর রেখা দেখছি পূর্ব দিগন্তে। আমার মনে হয় আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে এসেছি। এগুলো অহেতুক কোনো কথা নয়। আমরা নানা বিষয়ে আশা দেখছি। আমার বিশ্বাস এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস। আগামী মাস থেকে আবার স্বাভাবিক জায়গায় ফিরে যাব।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা মাখন, ক্রিম খেয়ে অভ্যস্ত, কেকের উপরের অংশ কেটে কেটে খায়, তারা বাধা দিচ্ছে। তারা তাদের পিতাকে হত্যা করেছিল। কৃষক-শ্রমিকের মঙ্গল ও কল্যাণ চেয়েছিলেন সেই অপবাদে। শেখ হাসিনাকেও তারা হত্যা করতে চায়। মঞ্চ থেকে সরিয়ে ফেলতে চায়। কারণ শেখ হাসিনা প্রত্যেক বাঙালির, প্রত্যেক জাতির, যে কোনো ধর্মের মানুষের ন্যায়ের জন্য কাজ করেন।

চা-শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে এম এ মান্নান বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই যারা শ্রমিক, যারা কায়িক শ্রম দেন, হাত-পা দিয়ে কাজ করেন, তাদের প্রতি ন্যায়বিচার যেন হয়। দরিদ্র অবিচারের শিকার। এখানে কিছু সংস্কারের প্রয়োজন আছে। সরকার এ ব্যাপারে সচেতন আছে। চা-বাগানের যারা মালিক তারা কিছু সুযোগ-সুবিধা দেন। তবে টাকায় নয়, তারা থাকার জায়গা দেন, রেশন দেন, চিকিৎসা দেন। কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎও দেন। আমরা চাই মজুরি, আশা করি ন্যায়বিচারের দিকেই যাচ্ছি। সেখানে পৌঁছায়নি এখনো। তবে পথেই আছি।

জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...